আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার মুশফিক রহিম


আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে সাঁজঘরে ফিরেছেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
দলীয় ১৭ তম ওভারে হেনরিকসের ২য় বলে তাকে এলবিডব্লিউ আউট দেন মাঠের আম্পায়ার।
মুশফিকও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে বাইরে চলে আসেন। রিভিউ থাকলেও তা ব্যবহার করার চিন্তাও করেননি এব্যাটসম্যান।
কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, ওই বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাড স্পর্শ করে। অর্থাৎ সেটি ছিল ইনসাইড এজ।
রিভিউ ব্যবহার না করায় ব্যক্তিগত ৯ রানে তিনি মাঠ ত্যাগ করেন। এরান করতে তিনি ২০টি বল খেলেছেন।
তার আউট হওয়ার পর বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৬.২ ওভারে ৩ উইকেটে ৫৩ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













