বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টেকনাফ থেকে মায়ের সন্ধানে ভারত যাচ্ছিল ওরা তিনজন

মা ভারতের দিল্লীতে থাকেন। তাই তারা মায়ের কাছে যাবে বলে কক্সবাজারের টেকনাফ থেকে বেনাপোলে আসে সোমবার সকালে।

পাচার সন্দেহে তাদের আটক করে বেনাপোল বিজিবি সদস্যরা। পরে সব কিছু জানতে পেরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের থানায় সোপর্দ করে বিজিবি।

আটককৃতরা হলো- কক্সবাজারের টেকনাফের কাঞ্জরপাড়া এলাকার আবদুস শুকুরের ছেলে মো. ইউসুফ (৩৫), তার ছেলে সোলাইমান (৪), একই এলাকার মোস্তাফিজের ছেলে সালমান (৯) ও রমজান (৫)।

বিজিবি জানায়, ইউসুফ এই তিনটি শিশুকে নিয়ে সকালে বেনাপোল আসেন। ভারতে পাচার করা হবে শিশু তিনজনকে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসেন বিজিবি সদস্যরা।

জিজ্ঞাসাবাদে শেষে জানা গেছে, কাজের সন্ধানে ইউসুফের স্ত্রী ভারতের দিল্লীতে থাকেন। একই জায়গায় থাকেন সালমান ও রমজান এর মা। শিশু দুটির কান্নাকাটিতে ইউসুফ তাদের মায়ের কাছে পৌঁছে দিতে বেনাপোল নিয়ে আসেন।

ইউসুফ জানায়, আমরা রোহিঙ্গা মুসলমান। টেকনাফে থাকি। সালমান ও রমজান আপন দুই ভাই আমার আরেক ভাইয়ের ছেলে, সোলাইমান আমার ছেলে। তাদের মায়েরা কিছুদিন হলো কাজের সন্ধানে ভারতের দিল্লীতে গেছে। ছেলেদের কান্নাকাটিতে থাকতে না পেরে তাদের নিয়ে চট্রগ্রামে আসি। পরে বাসে করে বেনাপোল আসি।

তিনি জানান, বেনাপোল বাসস্ট্যান্ড থেকে আমাদের বিজিবি আটক করে ক্যাম্পে নিয়ে আসে। আমি কোনো পাচারকারী না। বেনাপোলের একজন আমাদের ভারতে পার করে দিবে বলে কথা হয়। কিন্তু এখন ফোন ধরছে না।

বেনাপোল বিজিবি ক্যাস্পের নায়েব সুবেদার মো. শহিদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আসলে তারা পাচারকারী নয়।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত