রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অত্যাচারীদের কালো তালিকা তৈরি হচ্ছে : রিজভী

ক্ষমতাসীন দলের যাঁরা অন্যায়-অত্যাচার করছেন তাঁদের কালো তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, অন্যায় করে কেউ পার পাবে না।

আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

রিজভী আহমেদ বলেন, ‘এই গুম, এই খুন, এই ইফতার পার্টিতে আক্রমণ এবং পুলিশের নির্বিকার ভূমিকা, উল্টো মামলা দিয়ে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আবারও বলতে চাই, আপনারা বিষয়গুলো থামান। আপনারা মনে করছেন যে দেশবাসী, জনগণ, বিরোধী দল মানে ঝড় হচ্ছে আর বালির মধ্যে উটপাখির মতো মাথা গুঁজে বসে নাই। তালিকা আপনাদেরও হচ্ছে। যারা অন্যায় করছেন, অত্যাচার করছেন, অন্যায্য কাজ করেছন আপনারা কেউ পার পাবেন না। আপনাদের কালো তালিকা রচিত হচ্ছে এবং একদিন এই অন্যায়ের এই অবিচারের এই ঘৃণ্য মানব বিধ্বংসী কাজের হিসাব আপনাদের দিতে হবে।’

দেশব্যাপী বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে ছাত্রলীগ হামলা চালাচ্ছে অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, অথচ রাতে মামলা দিয়ে উল্টো বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। তিনি এই ধরনের হামলা, মামলা ও গ্রেপ্তারের নিন্দা জানান।

জনবিচ্ছিন্ন সরকার এখন জনগণকে বাদ দিয়ে নীল নকশার নির্বাচনের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব । তাঁর অভিযোগ, এই নীল নকশার অংশ হিসেবেই দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশির নামে তাদেরকে হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী