বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজধানীতে বাড্ডায় ৮ বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার ২

রাজধানীর বাড্ডা এলাকার ময়নারবাগে আট বছরের এক শিশুকে পাশবিক কায়দায় ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ২৯ ও ৩০ মে পরপর দুইদিন ওই শিশুকে ধর্ষণ করেন একই এলাকার এক নিরাপত্তা প্রহরী।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেছেন। মামলার ধর্ষক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

বাড্ডা থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে ১২টায় বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির বাবা। মামলার আসামিরা হলেন, ময়নারবাগ ৩৫২/৫তলা এলাকার নিরাপত্তা প্রহরী শাহিনুর রহমান (৫২) ও আমজাদ হোসেন (৫০)। আমজাদ হোসেনের প্রত্যক্ষ সহযোগিতায় ওই শিশুকে ধর্ষণ করেন শাহিনুর রহমান।

এ ব্যাপারে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, মামলা দায়েরের আগেই আমাদের কাছে খবর আসে ময়নারবাগে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এরপরই ওসির নির্দেশে তদন্ত শুরু হয়। রাতেই অভিযুক্তদের মোবাইল ফোনের কললিস্ট সংগ্রহ ও তাদের গ্রামের বাড়ি ও বর্তমান অবস্থান নিশ্চিত করা হয়।

তিনি জানান, শিশুটিকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করা হবে। দুই আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত