সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঈদে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৫ জুন

– ঈদ উপলক্ষে সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। ১৫ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। রোববার বেলা ১১টার দিকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ আয়োজিত সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার। প্রধান অতিথি ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম. মোজাম্মেল হক।

সভায় জানানো হয়, আগামী ১৫ জুন (বৃহস্পতিবার) সকাল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সদরঘাট লঞ্চ টার্মিনালের কাউন্টার থেকে ভিআইপি এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।

সভায় আরও বলা হয়, লঞ্চের অগ্রিম টিকিটের ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া নেয়া হবে এবং ঈদ উপলক্ষে ২০ জুন থেকে নিয়মিত লঞ্চের বাইরে বিশেষ লঞ্চ চলাচল শুরু করবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে