শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি, ফেন্সিডিলসহ যুবক আটক
মো. ফরমান শেখঃ টাঙ্গাইলে ৩০ বোতল ফেন্সিডিলসহ জাহান আলী(২৯) নামে এক যুবককে আটক করেছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ। বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর নামকস্থান থেকে বুধবার(১৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।
জাহান আলী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা বাজার গ্রামের ছেলে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ জাহান আলী (২৯) নামে এই যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













