বন্দুকধারীর গুলিতে প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত


আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ লেসোথোর নবনির্বাচিত প্রধানমন্ত্রী থমাস থাবানের (৭৮) স্ত্রীকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী।
আগামীকাল শুক্রবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন থাবানে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী থাবানের স্ত্রী লিপোলেলো থাবানে গতকাল বুধবার তার এক বান্ধবীসহ নিজ বাড়িতে ফিরছিলেন। পথে অজ্ঞাত হামলাকারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লিপোলেলো নিহত হন। গুলিবিদ্ধ হন তার বান্ধবী। পুলিশ বলছে, হামলাকারীর পরিচয় জানা যায়নি। হামলার কারণও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
৫৮ বছর বয়সী লিপোলেলো ২০১২ সাল থেকেই স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন। এর মধ্যে তারা বিবাহবিচ্ছেদেরও আবেদন করেন। তবে এখনো সেই আবেদনের নিষ্পত্তি হয়নি।
থাবানের দল অল বাসোথো কনভেনশন পার্টির মহাসচিব সামোনিনে এনটিসেকেলে বলেন, এ খবরে থাবানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে থাবানে জয়ী হন। রাজনৈতিক অস্থিতিশীল দেশটিতে গত তিন বছরের মধ্যে এটা ছিল তৃতীয় নির্বাচন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













