রাসায়নিক হামলার বিষয়ে সিরিয়াকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
সিরিয়ায় আবার রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার সম্ভাব্য প্রস্তুতি চলছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে সিরিয়া সরকারকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কড়া সতর্ক করে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে সন্দেহভাজন রাসায়নিক হামলার মতোই তৎপরতার খবর পাওয়া গেছে।
সিরিয়ায় ওই হামলায় বহু লোক নিহত হয়েছিল। এর পরই সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ওই বিবৃতিতে নতুন কোনো হামলা চালানো হলে ‘চড়া মূল্য দিতে হবে’ বলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সতর্ক করে দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













