বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম বর্জ্য ফেরত নিতে ১০ বছর লাগতে পারে রাশিয়ার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে ইউরেনিয়াম ব্যবহার হবে তার বর্জ্য রাশিয়ায় ফেরত নিতে ১০ বছরও সময় লাগতে পারে। এ তথ্য উঠে এসেছে, মস্কোয় পারমাণবিক বিদ্যুৎ নিয়ে আন্তর্জাতিক মেলায়।

রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা-রোসাটম জানিয়েছে, রূপুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থার নিয়ম মেনে চলা হবে।

এক সময় যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ ইউরোপ ছিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে বেশি ব্যবহারকারি এলাকা। তবে নবম এটোম এক্সপোতে ২০৩০ সাল পর্যন্ত নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের তথ্য তুলে ধরে বলা হয়েছে, চীন, ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়াই হবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে বড় হাব।

ফুকুসিমা দুর্ঘটনার পর পারমানবিক বিদ্যুৎ প্রযুক্তির যে উন্নয়ন ঘটানো হয়েছে, তা ব্যবহার হবে বাংলাদেশসহ অন্যান্য দেশের নতুন বিদ্যুৎকেন্দ্রগুলোতে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের পর বর্জ্য রাশিয়া নিয়ে যাওয়ার আগে ৫ থেকে ১০ বছর সময় লাগবে তা শীতল হতে।

নিরাপদ বিদ্যুৎকেন্দ্র করতে অবকাঠামোর পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রে তিন স্তরেরও বেশি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেয়া হয়েছে তিনদিনের এ মেলায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে