স্কুলের শেষ দিনই টুইটারে মালালার প্রথম দিন


পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই গতকাল তার স্কুল জীবন শেষ করে টুইটারে যোগ দিয়েছেন। টুইটারে যোগ দিয়ে তিনি নারী শিক্ষার ব্যাপারে তার আন্দোলনে সহযোগিতা চেয়েছেন।
১৯ বছরের মালালা বলেন, টুইটারে যোগাদানের দিনই তিনি স্কুল জীবন শেষ করেছেন। এটি একই সঙ্গে মিষ্টি ও তিক্ততার মতো অনুভূতি।


তিনি আরো বলেন, লাখ লাখ মেয়েদের কথা চিন্তা করছেন, যারা তার মতো সুযোগ-সুবিধা পায়নি। টুইটার বার্তায় মালালা জানান, গ্রীষ্মকালজুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে নারী শিক্ষার ব্যাপারে প্রচারাভিযান চালাবেন।
মালালা যখন ১১ বছরের কিশোরী, তখন প্রথম নারী শিক্ষার ওপর ব্লগে লিখতে শুরু করেন। এরপর ১৫ বছর বয়সে ২০১২ সালের অক্টোবরে স্কুল বাসে যাওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













