যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা


খুলনায় হারুনুর রশীদ সুমন (৩৫) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার ভোরে নগরীর আমতলা এলাকার নর্থখাল ব্যাংক রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবলীগকর্মীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে সুমনকে সন্ধ্যা বাজার থেকে যুবলীগকর্মী শেখ সেলিম ডেকে নিয়ে যান। তাকে নর্থখাল ব্যাংক রোডের একটি ক্লাবে আটকে রেখে কুপিয়ে জখম করা হয়। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে সুমনের পরিবারের সদস্যদের ডেকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন সেলিম। পরে সুমনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, শনিবার সকালে অভিযান চালিয়ে যুবলীগকর্মী শেখ সেলিম, জাহিদ হাসান রাসেল ও রাজু হাওলাদারকে আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













