কাশ্মীরে ভারত-পাকিস্তান গুলিবিনিময়ে ২ ভারতীয় সেনা নিহত


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর মর্টার হামলায় দুজন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া। আর এ ঘটনায় বেশ কয়েকজন সামরিক-বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।
তবে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী দাবি করেছে তাদের হামলায় ভারতীয় সীমান্ত বাহিনীর পোস্ট ধ্বংস ও পাঁচজন ভারতীয় সেনা নিহত হয়েছে। তবে তাদের এ দাবি অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
স্থানীয়রা জানায়, বুধবার আজাদ কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে এক কিশোরসহ দুজন নিহত এবং ১৩ জন আহত হন।
এ ছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, এতে এক সেনাও নিহত হন। এরপর পাকিস্তান বাহিনী পাল্টা আক্রমণ চালালে ৫ ভারতীয় সেনা নিহত হন এবং তাদের পোস্ট ধ্বংস হয়ে যায়। বিবৃতিতে ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাকিস্তান এভাবে পাল্টা আক্রমণ চালাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
সূত্র : দ্য ডন ও এনডিটিভি
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













