শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বন্ধুকে মোট তিনখানা চিঠি লিখেছিলেন আইনস্টাইন, আইনস্টাইনের লেখা চিঠি এবার নিলামে !

অ্যালবার্ট আইনস্টাইন ও অ্যাডলফ হিটলার দুই জনই বিশ্বের বিখ্যাত ব্যাক্তিত্ব। একজন নেতা। অন্যজন বিজ্ঞানী। সাধারণত বিজ্ঞানীর ক্ষেত্র বিজ্ঞান হলেও আইনস্টাইন সেই প্রকৃতির মানুষ ছিলেন না। জার্মানে হিটলারের প্রতিপত্তি নিয়ে চিন্তিত ছিলেন তিনি। হিটলারকে উদ্দেশ্য করে তিনি তাঁর বন্ধুকে চিঠি লিখেছিলেন। সেই চিঠিই এবার নিলামে।

একটা বা দুটি নয়৷ বন্ধুকে মোট তিনখানা চিঠি লিখেছিলেন আইনস্টাইন৷ আইনস্টাইনের সেই বন্ধু ছিলেন সুইস-ইতালিয় ইঞ্জিনিয়ার মিশেল বেসে৷ আইনস্টাইনের সেই চিঠিগুলির মধ্যে একটির নিলামি হবে আমেরিকায়৷ সেই চিঠিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে৷ চিঠিতে আইনস্টাইন মিশেলকে হিটলারের একনায়কতন্ত্র সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন৷

আইনস্টাইনের মতো না হলেও মিশেল কিন্তু একেবারে অপরিচিত ছিলেন না৷ আপেক্ষিকতা তত্ত্বের জন্য আইনস্টাইনের সঙ্গে মিশেলকেও সম্মান দেওয়া হয়৷ বন্ধুকে আইনস্টাইন চিঠিগুলি লিখেছিলেন ১৯৩৮ সালের অক্টোবর মাসে৷ তার মধ্যে একটি চিঠি উঠছে নিলামে৷ আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি নিলাম ঘরে হবে নিলাম৷ নিলামের উদ্যোক্তা চিঠির বিষয়বস্তু খোলসা করেছেন৷ বলেছেন, চিঠিটি হিটলারের পোল্যান্ড আক্রমণ নিয়ে ছিল৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর এক বছর আগে চিঠিগুলি লেখা হয়েছিল৷ তবে এর বেশি কিছু জানাননি তিনি৷

মিডিয়া রিপোর্ট অনুসারে, হিটলার সম্পর্কিত ওই চিঠিটির নিলাম শুরু হতে পারে ২৫ হাজার ডলার থেকে৷ ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা। সূত্র: ইন্টারনেট

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি