আবারও ৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ল


দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনা যখন যৌথ সামরিক মহড়া চালাচ্ছে, সেই সময় ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়াও! এমনটাই দাবি দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনার। আজ রবিবার সকালে স্বল্প পাল্লার তিনটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কিম জং উনের দেশ।
মার্কিন সেনা সূত্রে খবর, উত্তর কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশ থেকে ছোড়া হয়েছে ওই ক্ষেপণাস্ত্রগুলি। তিনটি ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি ২৫০ কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়েছে। আর একটি ছোড়ার কিছুক্ষণের মধ্যেই সাগরে পড়েছে।
চলতি মাসেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে মাঝারি থেকে দীর্ঘ দূরত্বের রকেট ধেয়ে আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিল পিয়ংইয়ং। তার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, ‘‘আমেরিকাকে এ বার হুমকি দেওয়া বন্ধ করুক উত্তর কোরিয়া। ’’ কিমের এমন হুমকিতে যদিও ভয়ে কাঁটায় গুয়ামের বাসিন্দারা। ওই দ্বীপে নজরদারিও বাড়িয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে ওই দিনের ঘটনায় গুয়ামে আতঙ্ক ছড়িয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













