বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বন্দুকধারীদের গুলি টেক্সাস গির্জায়

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। রবিবার দেশটির স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস’র ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি, সিএনএন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই হামলাকারিও নিহত হয়েছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন না আত্মঘাতী হয়েছেন পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টা নাগাদ গির্জায় হামলা চালায় ওই হামলাকারী। প্রায় কুড়ি রাউন্ড গুলি চালিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে সে। কিন্তু কিছু দূরে গিয়ে ধাক্কা খায়। এরপরে গাড়ি থেকে নেমে পালাতে থাকে ওই হামলাকারী। পুলিশও তার পিছু নেয়। পুলিশের গুলিতেই নিহত হয়েছে হামলাকারী। তবে তার পরিচয় জানা যায়নি।

উইলসন প্রদেশের কমিশনার অ্যালবার্ট গোমেজ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, সকালে গির্জার কার্যক্রম চলাকালে একজন বন্দুকধারী সেখানে প্রবেশ এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ২৭ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। খবর পেয়ে এফবিআই ঘটনাস্থলে যায়।

এফবিআই কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

এদিকে ঘটনার পর জাপানে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় হতাহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং জাপান থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন। ট্রাম্পে টুইট বলেন, ‘টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংসের মানুষের সঙ্গে ঈশ্বর আছেন। ঘটনাস্থলে রয়েছেন এফবিআই ও আইনরক্ষকেরা। জাপান থেকে পরিস্থিতির উপরে আমি নজর রাখছি।’

একের পর এক হামলায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। গত সপ্তাহের প্রথম দিকে নিউ ইয়র্কে ট্রাক-হামলা চালায় এক আইএস জঙ্গি। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই টেক্সাসে বন্দুক হামলায় আবার আতঙ্ক ছড়িয়েছে। তবে এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প