ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত


রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে নাসিম নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত নাসিমের বাবার নাম আলী আহমদ। তারা মধ্যবাড্ডার পোস্ট অফিস গলির ৯৭৫ নম্বর বাসায় থাকেন। নাসিম বেসরকারি মানারত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
ঢাকা মেডিকল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক এসআই বাচ্চু মিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা নাসিমকে ছুরিকাঘাত করেছে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













