বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় কাউন্সিল

বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) এর ২৮তম কেন্দ্রীয় কাউন্সিল আজ রোববার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিতব্য এ কাউন্সিলের উদ্বোধন করবেন শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মাতা সেলিনা আখতার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক ড. অজয় রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হক প্রধান এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কার্যকরী সভাপতি এহসানুল হাবিব, সঞ্চালনা করবেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী সাজু।

কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক গৌতম শীল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসুসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচন, বৈষম্যহীন শিক্ষা, পর্যাপ্ত কর্মসংস্থান, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫, নারী-শিশু নির্যাতনের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সারা দেশের কাউন্সিলরদের অংশগ্রহণে গৌরবময় ঐতিহ্যের অধিকারী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কাউন্সিল উপলক্ষে সারা দেশের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সহস্রাধিক নেতাকর্মী ও পাঁচ শতাধিক কাউন্সিলর উক্ত কাউন্সিলে উপস্থিত থাকবেন বলে আশা করছেন নেতারা।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠন ১৯৭২ সালে মতাদর্শিক কারণে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। ছাত্রলীগের প্রগতিশীল অংশ যারা আপসহীনভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম গড়ে তুলেছিল, তারা ১৯৭২ সালের ২১-২৩ জুলাই কেন্দ্রীয় সম্মেলন করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ