বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২১ নারী পোশাক কর্মী আহত বাসে ট্রাকের ধাক্কায়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডে একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিয়েছে পণ্যবাহী একটি ট্রাক। এতে বাসটি খাদে পড়ে কমপক্ষে ২১ নারী কর্মী আহত হয়েছেন।

আজ রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

আহত পোশাক শ্রমিকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, সকাল সাতটার দিকে রায়েরবাগ এলাকা থেকে কমল পরিহনের একটি যাত্রীবাহী বাস এই পোশাক শ্রমিকদের নিয়ে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের বিজেএমবি পোশাক কারখানায় যাচ্ছিল। বাসটি চিটাগাং রোড থেকে মোড় নেয়ার সময়ে একটি পণ্যবাহী ট্রাক পেছন থেকে কমল পরিবহনের ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ওই বাসে থাকা ২১ নারী শ্রমিক আহত হন।

আহতরা হলেন জেসমিন (২৭), পারুল (২৬), শাহনাজ (২৫), সালেহা (৩৫), পুন্টা (২৭), রেহেনা (১৯), আছমা (২০), রুনা (৩৫), নাজমুন নাহার (২৫),লাইজু (২৫), শাহনাজ (২৮), রাইফা (২২), সালমা (২০), সাথী (২০), নাজমা (২১), নাজমা (২৯), নাজমুন নাহার (২৭), শারমিন (২৯), রুনা লায়লা (২৮),সালমা (২২), মর্জিনা (১৮)।

পরে সকাল সোয়া আটটার দিকে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরির্দশক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত