ফের কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক


বিএনপির সিনিয়র নেতারা ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ড, পাকিস্তান, মিশর, সৌদি আরবসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত আছেন। এর আগে বিএনপি নেতারা গত ৭ আগস্ট কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে দলটি।
বিএনপি সূত্র জানা গেছে, বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে থাকা মামলার বিচারিক প্রক্রিয়া, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক প্রক্রিয়া, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের মনোভাব, নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর অবস্থানসহ সার্বিক বিষয়াদি নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে।
ব্রিফিংয়ে দলের মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং কূটনৈতিক উইংয়ের নেতারা উপস্থিত আছেন৷
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













