বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রোহিঙ্গা ইস্যু: আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে দূরদর্শী, বিচক্ষণ নেতৃত্ব ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য দুইটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুরস্কার দিতে যাওয়া প্রতিষ্ঠান দুটি হলো, ইন্টার প্রেস সার্ভিস নিউজ এজেন্সি ও গ্লোবাল হোপ কোয়ালিশন এর বোর্ড অব ডিরেক্টরস। ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার দুটি তুলে দেওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টার প্রেস সার্ভিস নিউজ এজেন্সি প্রধানমন্ত্রীকে রোহিঙ্গা ইস্যুতে নেতৃত্বের জন্য ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দিবে।

এর আগে, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ও বুট্রোস বুট্রোস ঘালি এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি মারতি আতিসারি এ সম্মাননা পেয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গ্লোবাল হোপ কোয়ালিশন এর বোর্ড অব ডিরেক্টরসরা প্রধানমন্ত্রীকে ‘২০১৮ স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ’ সম্মাননা দিবে।

উল্লেখ্য, এরই মধ্যে গত ১৮ সেপ্টেম্বর জাতিসংঘে এবারের সাধারণ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন। একাধিক মন্ত্রী, সচিবসহ ৫৫ জন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এবারের জাতিসংঘের অধিবেশনে অংশ নিবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত