বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

দিনাজপুর শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার বেড়েছে পাসের হার ও জিপিএ – ৫ এর সংখ্যা। দিনাজপুর  শিক্ষা বোর্ডে রংপুর বিভাগের আটটি জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৪৫ জন। 

দিনাজপুর শিক্ষা বোর্ড সুএে জানাযায় রংপুর বিভাগে এবার এসএসসি পরীক্ষায়  পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৪৫ জন। গত বছরের তুলনায় বেড়েছে পাসের হার ও জিপিএ  – ৫ এর সংখ্যা। গত বছর পাশের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছিল ১৭ হাজার ৪১০ জন। 

রোববার দুপু‌রে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৪ শত ৪৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৯৮ হাজার ১৮৪ জন। আর পাস করেছে ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। রংপুর বিভাগের ৮  জেলার মধ্যে এ বছর ২ হাজার ৭৩৯ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ৭৭ টি স্কুলের শিক্ষার্থী  শতভাগ পাস করেছে। তবে কেউ পাস করেনি এমন স্কুলের সংখ্যা চার টি। তবে পাশের হারের সা‌থে সা‌থে এ বছর জিপিএ ৫ এর প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী  জানান এ বছর  গত বছরের তুলনায় পাশের হার ও  জিপিএ ৫ এর সংখ্যা বেড়েছে ।  তবে আমাদের আরোও ভাল ফলাফল প্রত্যাশা ছিল ।  কিছু ছাত্র ছাত্রী গনিত ও ইংরেজি বিষয়ে ফলাফল ভাল করতে পারেনি । আমাদের শিক্ষকদেরকে বিষয় ভিত্তিক প্রশিক্ষনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে । কারন প্রশিক্ষনের বিকল্প নেই । এ বছর যে সকল বিদ্যালয়ের পাশের হার শুন্যের কোঠায় তাদের বিরুদ্ধে মন্ত্রানালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ