শৃঙ্খলাভঙ্গের দায়ে রোকেয়া প্রাচীকে অব্যাহতি


টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহসভাপতির পদ থেকে অভিনেত্রী ও প্রযোজক রোকেয়া প্রাচীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শৃঙ্খলাভঙ্গের দায়ে সম্প্রতি সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন দোদুল।
সোমবার এক ফেসবুক পোস্টে রোকেয়া প্রাচীকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা আশরাফুল আলম বাবলু।
তবে সহসভাপতির পদ হারালেও সংগঠনটির সাধারণ সদস্য হিসেবে রোকেয়া প্রাচীর নাম থাকছে।
এই অভিনেত্রী-প্রযোজককে অব্যাহতি দেওয়ার বিষয়ে টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল জানিয়েছেন, শিগগিরই রোকেয়া প্রাচীর শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হবে।
এদিকে, বিষয়টি নিয়ে রোকেয়া প্রাচীর মন্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে অভিনেত্রীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
গত ৮ জুন রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ মেয়াদে আরশাদ আদনানকে সভাপতি ও দোদুলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে টেলিপ্যাব। কমিটির সহসভাপতি ছিলেন রোকেয়া প্রাচী।
দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এই অভিনেত্রী। শেখ হাসিনার পতনের পর রোকেয়া প্রাচীরের করা কিছু মন্তব্য নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। এর কদিন না যেতেই তাকে ছেঁটে ফেলল টেলিপ্যাব।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













