আ. লীগ নেতাকে গুলি করে হত্যা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মহর উদ্দিনকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত নয়টার দিকে তাঁকে গুলি করা হয়।
রাত ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মহর উদ্দিন মারা যান।
মহর উদ্দিনের বাড়ি ইউনিয়নের মাখর কাজদাইয়ি গ্রামে।
গফরগাঁও উপজেলার পাগরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া বলেন, গাজীপুরের কাওরাইত থেকে বাড়ি ফেরার পথে বাড়ির খুব কাছাকাছি এলে দুর্বৃত্তরা মহর উদ্দিনকে গুলি করে। তবে কারা এ কাজ করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













