আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন তো হতেই হবে। সুতরাং যত কম সময়ে সম্ভব, নির্বাচন ব্যবস্থায় ফিরে গিয়ে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই।”
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহার বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “ফ্যাসিস্ট সরকারের ঘুষ-দুর্নীতি ও বাজার সিন্ডিকেটের কারণে দেশের মানুষের জীবনমান দরিদ্র সীমার নিচে চলে গেছে। তারা ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। জীবনযাত্রার মান নেমে গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, “দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে গত ১৫-১৭ বছর যুদ্ধ করে অনেকে প্রাণ হারিয়েছে। গুমের শিকার হয়েছে, খুন হয়েছে, বাড়িঘর-ব্যবসা ও চাকরি হারিয়েছে। দেশটাকে যেভাবে লুটপাট করা হয়েছে, তার বিরুদ্ধেই মানুষ যুদ্ধ করেছে।”
এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “এই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। সেই ত্যাগ বিফলে যাবে না। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তারেক রহমান দেশে ফিরে আসবেন।”
এ সময় কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













