বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তারেক রহমান: দেশ সংস্কারের কথা সর্বপ্রথম বলেছেন খালেদা জিয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “অনেকেই এখন সংস্কারের কথা বলছেন, কিন্তু মনে করে দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে ভিশন-২০৩০ নামে সর্বপ্রথম সংস্কারের কথা বলেছেন।”

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে যশোর টাউনহল মাঠে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমরা সংস্কার চাই। যে সংস্কার করলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যে সংস্কার করলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যে সংস্কার করলে নারীদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত হবে, যে সংস্কার করলে আমাদের সন্তানরা সুশিক্ষা পাবে, যে সংস্কার করলে দেশের মানুষ নিশ্চিতভাবে সুচিকিৎসা পাবে।”

তিনি বলেন, “স্বৈরাচারের পালিয়ে যাওয়ার পর দেশে এখন একটি রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনও বিভিন্ন স্থানে রয়েছে। সেখানে বসেই তারা তাদের নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”

বিএনপির প্রয়াত নেতা তরিকুলের ইসলামের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “এই ক্রান্তিকালে তার মতো একজন প্রাজ্ঞ রাজনীতিক থাকলে আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারতাম। তার অভাব এখন অত্যন্ত প্রকটভাবে অনুভব করছি।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ