শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। ভরিতে এবার সর্বোচ্চ ২,৮২৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হলো ১ লাখ ৪২,২৬৬ টাকা। যা আজ ছিল ১ লাখ ৩৯,৪৪৩ টাকা।

এর আগে, গত ৩০ অক্টোবর দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ১ লাখ ৪৩, ৫২৬ টাকায়। তারপর কয়েক দফা কমার পর ফের বাড়তে শুরু করে স্বর্ণের দাম। যার ফলে আবারও নতুন রেকর্ড গড়ার দিকে এগোচ্ছে স্বর্ণের ভরি।

শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

এর আগে বৃহস্পতিবার আর এক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। সে সময় সব থেকে ভালোমানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ১,৯৯৪ টাকা। তার দুই দিন আগেই স্বর্ণের দাম ভরিতে ২,৯৪০ টাকা বাড়ানো হয়। ফলে তিন দফায় প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ল ৭,৭৫৭ টাকা।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ৪২,২৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৫,৮০৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ১৬,৩৯৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৫,৬৪৫ টাকায় বিক্রি করা হবে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৫৮৬ টাকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত