কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার


কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার রানীর বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, জনি বিশ্বাস (৩০), তার স্ত্রী নিপা রানী বিশ্বাস (২৬), তাদের দুই সন্তান কথা বিশ্বাস (৪) ও ধ্রুব বিশ্বাস (৮)। নিপা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
ওসি বলেন, “মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই এলাকার বাসিন্দারা প্রথমে আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থলে পৌঁছে ওই বাসার দরজা ভেঙে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। সেখানে তার স্ত্রীর গলাকাটা মরদেহও পাওয়া যায়। আর বিছানায় পাওয়া যায় দুই সন্তানের নিথর দেহ।”
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জনি বিশ্বাসের বাড়ি নরসিংদী সদর উপজেলার। তিনি ভৈরবে একটি ওয়ার্কশপে কাজ করতেন। এ কারণে ভৈরবের রানীর বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













