সোনারগাঁয়ে বাসচাপায় নারী-শিশুসহ নিহত ৩


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসচাপায় নারী ও শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঁচপুর সেতুর ঢালে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সীচা এলাকার আশরাফুল আলমের স্ত্রী কাকলী আক্তার (৩৫) ও তার ছেলে শিশু আরিয়ান আহাম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে অটোরিকশার চালক আনিসুর রহমান (২৩)।
কাকলী আক্তার কাঁচপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং সেখানকার সোনাপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সামনে পড়ে যায় সিদ্ধিরগঞ্জ থেকে উল্টোপথে আসা অটোরিকশাটি। অটোরিকশায় বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
তিনি বলেন, “খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













