সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘খালেদা লন্ডনের কাশিম বাজার কুঠিতে বসে ষড়যন্ত্র করছেন’

নৌপরিবহণ মন্ত্রী মো. শাজাহান খান এমপি বলেছেন, কাশিম বাজার কুঠিতে বসে ঘসেটি বেগম ষড়যন্ত্র করেছিলেন- নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার জন্য। এখন আরেকটি কাশিম বাজার কুঠি সৃষ্টি হয়েছে লন্ডনে তারেক রহমানের বাড়িতে। দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন লন্ডনে কাশিম বাজার কুঠিতে বসে পরাজয়ের গ্লানি মুছে ফেলার ষড়যন্ত্র করছেন- এটাই স্বাভাবিক। কিন্তু এই ষড়যন্ত্র ব্যর্থ হবে, কারণ তার জনসমর্থন নেই।

তিনি বলেন, দুই বিদেশি হত্যায় রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি অভিযোগ করলেও এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে এবং শীঘ্রই এর রহস্য উন্মোচিত হবে।

একই সময়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, দুইজন বিদেশি হত্যার ঘটনায় দেশে যে চিৎকার পড়ে গেছে, এই চিৎকার বিদেশে কোথাও হয় না। তুরস্কে শান্তি মিছিলে বোমা হামলায় ৯৫ জন নিহত হয়েছে। কেউ সেটা নিয়ে চিৎকার করে না। তাহলে আমাদের দেশে কেন এত চিৎকার চেঁচামেচি।

পর্যটন মন্ত্রী আরো বলেন, দুই বিদেশি হত্যার রহস্য উদঘাটনের পথে। এই দেশে আর এর পুনরাবৃত্তি ঘটবে না। পর্যটকরা যাতে বাংলাদেশে নিরাপদে ভ্রমণ করতে পারেন, তার সব ধরনের ব্যবস্থা শেখ হাসিনার সরকার করেছে।

একটি পাঁচ তারকা মানের হোটেল এবং কনভেনশন সেন্টার নির্মাণের সম্ভাব্য স্থান নির্ধারণের জন্য আজ শুক্রবার দুপুরে বরিশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অব্যবহৃত মেরিন ওয়ার্কশপ এবং পরিদর্শন বাংলো হিমনীড় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন একই সঙ্গে সফরে আসা দুই মন্ত্রী।

এ সময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক টিপু সুলতান এমপি, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, মেট্রো পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ খান, বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (ট্রাফিক) আবুল বাশার মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুরে মন্ত্রীদ্বয় বরিশালের মুলাদী উপজেলার মৃধারহাট থেকে শরীয়তপুরের গোসাইরহাটের আবুপুর পয়েন্টে বিআইডব্লিউটিসি’র ফেরি (চন্দ্র মল্লিকা) সার্ভিসের উদ্ধোধন করেন। এই ফেরি সার্ভিস চালুর ফলে বরিশালের নদী বেষ্টিত হিজলা, মেহেন্দীগঞ্জ এবং মুলাদী উপজেলার কয়েক লাখ মানুষের কাওড়াকান্দি হয়ে ঢাকা যাতায়াত সহজ হয়েছে এবং দূরত্বও কমেছে বলে জানিয়েছেন বরিশাল বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী