রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভূত বিশ্বাস করে আমেরিকানরা

বিজ্ঞানমনষ্ক মানুষ আপনি তাই সহজেই বলে দেবেন ‘ভূত-টুত বিশ্বাস করি না’। কিন্তু বিশ্বে বিজ্ঞান বিষয়ে যারা নেতৃত্ব দিচ্ছে সেই যুক্তরাষ্ট্রের নাগরিকরাই বিশ্বাস করে ভূতের অস্তিত্ব রয়েছে। সম্প্রতি এক গবেষণায় এমনটাই জানিয়েছে দেশটির চেপম্যান বিশ্ববিদ্যালয়।

ভূত বিষয়ে জানতে বা প্রশ্ন জিজ্ঞাসা করতে বিশ্ববিদ্যায়ের গবেষক দল যুক্তরাষ্ট্রের এক হাজার ৫৪১ জনের কাছে এ বিষয়ে প্রশ্ন পাঠায়। তাতে ৪১ ভাগ বলেছেন, তারা ভূত বিশ্বাস করেন। আর ২৬ ভাগের উত্তর ছিল তার খুবই ভয় করেন ভূতকে।

আমেরিকানরা কেন ভূত বিশ্বাস বা ভয় করে এ ব্যাপারে জানানো হয়, এই গবেষণায় বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করা হয়েছে। তাতে যে তথ্যটি বেরিয়ে এসেছে তা হল— টিভি ও ইন্টারনেটে ভূত ও অস্বাভাবিক ঘটনা বিষয়ক অনুষ্ঠান দেখে তারা প্রভাবিত হয়। পরবর্তী সময়ে তারা এতে আসক্ত হয়ে পড়ে। এবং স্বাভাবিক কোনো কিছুর মধ্যে ভিন্নতা দেখলেই ভূত বলে তা বিশ্বাস বা ভয় করে।

শুধু ভূত নয়, আমেরিকানদের বিশ্বাস পৃথিবীতে এলিয়েনদের অস্তিত্বও রয়েছে। ১৮ ভাগের উত্তর ছিল এই আধুনিক যুগেও এলিয়েনরা পৃথিবীতে নিয়মিত যাতায়াত করে। আর ২০ ভাগের ধারণা, প্রাচীন যুগেও পৃথিবী ভ্রমণ করেছে এলিয়েনরা।

ভূত ছাড়া আরও যে-সব বিষয়ে আমেরিকানরা ভয় করে তার মধ্যে রয়েছে রোবোট। ৬০ ভাগ মানুষ ভয় করে রোবোটকে। কারণ কাজের ক্ষেত্রে যেভাবে মানুষের বদলে রোবোট কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে তাতে ওই আতঙ্ক তৈরি হয়েছে তাদের মধ্যে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি