ইসরাইলি বাহিনীর গুলিতে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত
শনিবার ইসরাইলি নিরাপত্তাবাহিনীর গুলিতে এক ১৬ বছরের কিশোরসহ কমপক্ষে ৫জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতরা ইসরাইলের সেনাসদস্যদের ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল বলে জানিয়েছে তেলআবিব। এ নিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।
এদিকে, সম্প্রতি ছুরিকাঘাতে আহতদের দেখতে জেরুজালেমের হাসপাতালে যান নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও।
শনিবার পশ্চিম তীরের হেবরন শহরের রাস্তায় নেমে আসে শত শত ফিলিস্তিনি। গত শুক্রবার সাংবাদিক বেশে এক ইসরাইলি সেনাকে ছুরিকাঘাতের পর সেনাসদস্যের গুলিতে নিহত ফিলিস্তিন নাগরিকের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতেই জড়ো হয় তারা।
এদিকে, শনিবারও ইসরাইলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ অব্যাহত ছিল। সংঘর্ষে ইসরাইলি সেনাদের গুলিতে ৩ জন ফিলিস্তিনি নিহত হয়। ইসরাইলি সেনারা অভিযোগ করে তারা সেনাদের ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল। তবে এ অভিযোগ অস্বীকার করে ফিলিস্তিনি এক প্রত্যক্ষদর্শী দাবি করে ইসরাইলি সেনারা সরাসরি তাদেরকে গুলি করে।
শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের মেয়র বিল ডি ব্লাসিও জেরুজালেম সফরে যেয়ে সেখানকার মেয়র নির বারকাতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় তিনি ইসরাইল ও জেরুজালেমের কিছু অংশের মানুষদের প্রতি তার সংহতি প্রকাশ করেন। এর আগে জেরুজালেমের হাদাসাহ হাসপাতালে চিকিৎসাধীন ছুরিকাঘাতে আহতদের দেখতে যান তিনি।
নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও বলেন, ‘ইসরাইল ও জেরুজালেমের সঙ্গে নিউইয়র্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জেরুজালেমের মানুষদের জন্য আমাদের সহানুভূতি সব সময় বজায় থাকবে।’
গত মাসের শেষ দিকে ইসরাইলি বাহিনী মুসলমানদের পবিত্র স্থান আল- আকসা মসজিদে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। চলমান সহিংসতায় এ পর্যন্ত ৪৩ জন ফিলিস্তিনি ও ৭ জন ইসরাইলি নিহত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













