মাতাল মায়ের কাণ্ড!
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে এক মাতাল নারী গাড়ি চালাতে গিয়ে রাস্তায় পড়ে গেছেন। এসময় ওই গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তার তিন বছরের ছেলে। সৌভাগ্যক্রমে বেঁচে গেছে গাড়িতে থাকা ওই নারীর দুই সন্তান। বুধবার ওকলাহোমা থেকে ৮০ মাইল দূরের আডা রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তালোয়া ফস্টার নামের ৩৩ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে শিশুদের বিপদের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি চালানোর সময় ওই নারী তার পিকআপ ভ্যান থেকে পরে যান। এসময় তার তিন বছরের ছেলে গাড়ির স্টিয়ারিংটি আকড়ে ধরে এবং এটি একটি আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়।
পুলিশ বলেছে, এ ঘটনায় গাড়িতে থাকা ওই নারীর যমজ দুই সন্তান নিরাপদে রয়েছে। তবে ফস্টার পুলিশকে জানিয়েছেন, তার ছেলের সিট বেল্ট বাঁধতে গিয়ে তিনি গাড়ি থেকে পড়ে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













