ট্রাকচাপায় নিহত ১, আহত ৪: টাঙ্গাইলে
টাঙ্গাইলে ট্রাকচাপায় এক অটোরিকশারচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন। নিহতের নাম রাকিব হোসেন (২০)। সে মির্জাপুর উপজেলার কুরনী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে
শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসাইল থানার ওসি দেলোয়ার আহমেদ জানান,দুপুরে বাঐখোলা এলাকায় একটি অটোরিকশা সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে মহাসড়কে বের হওয়ার সময় বালু ভর্তি একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক নিহত হন। আহত হন চারজন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন


আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন













