সোমবার, অক্টোবর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজনৈতিক সমাধান ছাড়া এই হামলা থামবে না

রাজনৈতিকভাবে সমাধান ছাড়া দেশে একের পর ব্লগার ও মুক্তমনাদের ওপর হামলার ঘটনা বন্ধ হবে না বলে মনে করছেন জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হক।

রবিবার ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেলে তার ছেলের লাশ গ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফজলুল হক বলেন, “যে ঘটনা ঘটছে তা দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতিরই অংশ। এর সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে। নইলে এ ধরনের হামলা বন্ধ হবে না।”

ফজলুল হক বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ন্যাটোর অনেক তৎ​পরতা আছে। এর প্রতিক্রিয়ায় আল-কায়েদাসহ অনেক জঙ্গি গোষ্ঠীর উত্থান হচ্ছে। পশ্চিমারা এর কারণ হিসেবে ধর্মকে সামনে আনছে। কিন্তু এর পেছনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কারণ আছে।

ছেলে হত্যার ঘটনায় আইনি প্রতিকারের বিষয়ে দীপনের বাবা জানান, আইনের প্রতি তার শ্রদ্ধা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সহকর্মী ও কর্তৃপক্ষও তাকে আইনের পথে চলার পরামর্শ দিয়েছেন। তিনি মামলা করবেন।

গতকাল শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজ ​প্রতিষ্ঠানের কার্যালয়ে খুন হন ফয়সাল আরেফিন দীপন।

একই দিন দুপুরে লালমাটিয়ায় প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার‌্যালয়ে ঢুকে এর মালিক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ