সোমবার, অক্টোবর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুদ্ধাপরাধীদের দোসররা হত্যা করছে মুক্তমনাদের

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা ও লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনের ওপর হামলার ঘটনায় অস্বস্তিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

দলটির নেতারা দাবি করছেন, দেশে যখন চিহ্নিত দুজন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের সময় ঘনিয়ে আসছে, তখনই দেশে অস্থিতিশীলতা তৈরি করতে এসব কর্মকা- চালাচ্ছে তাদের দোসররা।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, যখন দেশে র্শীষ দুজন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করার সময় ঘনিয়ে আসছে, তখনই তাদের বাঁচানোর জন্য জামায়াত এসব কর্মকা- করছে। জামায়াতের নেতা কাদের মোল্লার রায় নিয়ে মুক্তমনা মানুষেরা যখন ব্লগে লিখালেখি করেন, তখনই তাদের ওপর হামলা শুরু হয়েছে।

হানিফ বলেন, “আমরা আগেও বলেছি, দেশে আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জিহাদ, হেজবুত তাহরিরসহ যেসব জঙ্গি সংগঠন আছে, তা জামায়াতের এক-একটি শাখা। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে এসব কর্মকা- চালাচ্ছে। তবে আমি বলতে চায়, যারাই এসব কর্মকা- করছে তাদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, স্বাধীনতাবিরোধী চক্রই প্রকাশক হত্যার সঙ্গে জড়িত। যারা এর আগে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল তারাই এই ধরনের হামলা করেছে। তবে অপরাধীরা ছাড় পাবে না।”

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য নূহ উল আলম লেনিন মনে করেন রাজনৈতিক দলের মদদপুষ্ট সন্ত্রাসীরা এমন কর্মকা- চালাচ্ছে। তিনি বলেন, দেশে দুজন চিহ্নিত যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করার সময় হচ্ছে। এ সময় এসব কর্মকা- করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা সফল হবে না। সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ