বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাহাজ ডুবে মারা গেল ৪৮০০ গরু

প্রায় পাঁচ হাজার গরু নিয়ে উত্তর ব্রাজিলের আমাজন অঞ্চলের ভিলা ডু কন্ডি নদীবন্দরের কাছে একটি জাহাজ ডুবে গেছে। অক্টোবরের শুরুর দিকে ব্রাজিল থেকে যাত্রা করা গরুবোঝাই ওই জাহাজটির গন্তব্য ছিল ভেনিজুয়েলা। এই ঘটনায় মারা গেছে অন্তত চার হাজার ৮০০টি গরু।

জানা যায়, মিনার্ভা ফুড নামক একটি ব্রাজিলিয়ান গরুর গোশত রফতানিকারক প্রতিষ্ঠান চার হাজার ৯০০টি গরু রফতানির উদ্দেশ্যে জাহাজে তোলে। ডুবির পর ৫০০টি গরু জাহাজ থেকে বাইরে বের হতে পেরেছে, যার মধ্যে ১০০টি কে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অবশিষ্ট চার হাজার ৪০০ গরু জাহাজের ভিতেরই আটকে পড়ে মারা গেছে। মিনার্ভা ফুড কোম্পানির এই ধরনের দুর্ঘটনা নতুন নয়, এর আগে ২০১২ সালেও তাদের একটি নৌযান ডুবি ঘটনা ঘটে।

ঘটনার পর শত শত মৃত গরু ভেসে আসে নদীর দুই তীরে। অনেক স্থানীয় অধিবাসী গোশত খাওয়ার জন্য সেগুলো ট্রাকে করে নিয়ে গেছে। তবে বেশির ভাগই নদীতীরে পচতে থাকে। জাহাজে করে পশু পাচার ব্রাজিলের সাধারণ একটি ঘটনা। দেশটির কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত বছর তারা ছয় লাখ ৪৬ হাজার ৭০০ জীবিত পশু রফতানি করেছে যার মূল্য ৬৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

জর্দান, লেবাননসহ মুসলমান দেশগুলোর ক্রেতারা তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী নিজেরা গরু জবাই করে গোশত খায়। মূলত এ কারণেই গোশতের পাশাপাশি জীবিত গরুও রফতানি করা হয়। এ ছাড়া জবাইয়ের পূর্বে মোটাতাজাকরণের জন্য অনেক অমুসলিম দেশের ব্যবসায়ীরাও জীবিত গরু আমদানি করে।
নদীতে পচে যাওয়া ওই সব গরু থেকে ছড়ানো দুর্গন্ধে স্থানীয় অধিবাসী বিশেষ করে কয়েক হাজার জেলে পরিবারের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প