ফের স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ


নারায়ণগঞ্জ জেলা সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ঘর থেকে ধরে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ফতুল্লা মডেল থানায় রবিবার সজীব মৃধা নামে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ওই কিশোরীর মা এ অভিযোগ দায়ের করেছেন। সে ওই স্কুলছাত্রীর পাশের বাসায় ভাড়া থাকে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার রাতে লালপুর পৌষাপুকুরপাড় এলাকার ওই ছাত্রীকে তাদের ঘর থেকে ধরে পাশের একটি কক্ষে নিয়ে একই বাড়ির ভাড়াটিয়া সজীব মৃধা। পরে তাকে সেখানে ধর্ষণ করা হয়। এ সময় তার ডাক-চিৎকারে ওই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সময় কিশোরীর মা গার্মেন্টসে কাজে ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সজীব মৃধা নামে এক যুবকের বিরুদ্ধে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার মা থানায় মামলা করেছেন। ঘটনাটির তদন্ত চলছে এবং আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













