শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেই অপহৃত অন্তঃসত্ত্বা ছাত্রীর নবজাতক অপহরণ!

যশোরে গৃহকর্তার লালসার শিকার অন্তঃসত্ত্বা স্কুল ছাত্রীটি অপহরণের ৯দিন পর অসুস্থ অবস্থায় ফিরে এসেছে। নির্দিষ্ট সময়ের এক সপ্তাহ আগে সিজারের মাধ্যমে তার প্রসব ঘটিয়ে কিশোরীকে ঢাকার গাবতলী এলাকায় রেখে যায় দুর্বৃত্তরা। তবে গর্ভের সন্তানের কোনো খোঁজ মেলেনি।

ছাত্রীটির কান্নাকাটির এক পর্যায়ে রোববার সকালে স্থানীয়রা বেনাপোলের বাসে তুলে দেয় তাকে। বিকেলে সে বেনাপোলে এসে পৌঁছায়। বর্তমান সে বেনাপোলে মামার বাড়িতে অবস্থান করছে।

ধর্ষণের শিকার মেয়েটি নিজ এলাকা ঝিকরগাছা থেকে পালিয়ে এসে যশোর শহরের বারান্দীপাড়ায় বসবাস করতো। গত ২৩ অক্টোবর মেয়েটি অপহরণের শিকার হয়। এ ঘটনায় ২৯ অক্টোবর ছাত্রীর মা বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। আর ধর্ষণের পর দ্বারে দ্বারে বিচার চেয়ে না পেয়ে গত ২০ অক্টোবর অভিযুক্ত দাউদ সরদারকে আসামি করে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল যশোরে মামলা করা হয়। মামলার নম্বর পিং-২২৮/১৫।

উদ্ধার হওয়া ভিকটিমের উদ্ধৃতি দিয়ে তার মামা জাকির হোসেন জানান, অপহরণের পর কে বা কার মেয়েটিকে ঢাকায় নিয়ে একটি বাড়িতে রেখে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করিয়েছে কয়েক দিন আগে। শনিবার রাতে অপারেশনের স্থানের সেলাই কেটে দেয়া হয়। এরপর গভীর রাতে মেয়েটিকে অসুস্থ অবস্থায় ঢাকার গাবতলী এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ভোরে মেয়েটির কান্নাকাটি দেখে সেখানকার লোকজন বেনাপোলগামী বাসের টিকেট কেটে তুলে দেয়। রোববার বিকেলে মেয়েটি বেনাপোলে এসে পৌঁছেছে।

যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য জানান, মেয়েটিকে অসুস্থ অবস্থায় পাওয়া গেছে। সিজারের মাধ্যমে প্রসব করিয়ে তাকে ফেলে রেখে গেছে। সন্তানের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঝিকরগাছা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি। মেয়েটি আগে সুস্থ হয়ে উঠুক। এ ঘটনায় আমরা হাল ছাড়ছি না। আইনি লড়াইয়ে মেয়েটির পাশে থাকবে মহিলা পরিষদ।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহমেদ জানান, মেয়েটির মামার সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন মেয়েটিকে পাওয়া গেছে। তাদের থানায় আসতে বলেছি। তিনি আরও জানান, ধর্ষণের মামলার তদন্ত চলছে। মামলার আসামি দাউদ সরদার হজে গেছেন। এখনও তিনি ফেরেননি।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সকাল ১০টার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার বাকুড়া গ্রামের অন্তঃসত্ত্বা ওই স্কুলছাত্রী বাড়ির পাশের দোকানে পুরি (খাবার) কিনতে গিয়ে অপহরণের শিকার হয়। অজ্ঞাতনামা লোকজন তাকে তুলে নিয়ে যায়। মেয়েটির মা দাবি তোলেন, ধর্ষক প্রভাবশালী হাজী দাউদ সরদার ও তার লোকজন তাকে অপহরণ করে গুম করেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত