বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মির্জা ফখরুলের আত্মসমর্পণ

পল্টন থানায় দায়ের করা নাশকতার তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসের আদালতে মির্জা ফখরুল তার আইনজীবী এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্নসমর্পণ করে জামিনের আবেদন করেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার সকা‌লে ফখরুলের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এ সময় দুই সপ্তা‌হের ম‌ধ্যে শুনা‌নি নিষ্প‌ত্তির নি‌র্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছর পল্টন থানা এলাকায় বিএনপির হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা তিনটি মামলা করা হয়। এর মধ্যে ৪ জানুয়ারি পল্টন থানায় উপ-সহকারী পরিদর্শক মমিনুল ইসলাম, ৬ জানুয়ারি পল্টন থানায় উপ-পরিদর্শক মনিবুর রহমান সুজন ও ৬ জানুয়ারি বিআরটিসি বাসের ড্রাইভার মিল্টন আলী বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে