বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কর্মীর তুলনায় ভাই সৃষ্টি করেছি বেশি : শামিম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমি খুব লাকি যে, আমার জীবনে কর্মী সৃষ্টি করেছি খুব কম, ভাই সৃষ্টি করেছি বেশি।’ কর্মীদের ব্যাপারে কোনো আপস করেন না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমি সব ব্যাপারে স্যাকরিফাইস করবো, কিন্তু আমার দলের কর্মীদের ব্যাপারে কখনো আপোষ করিনাই, করিনা এবং করবোও না। কর্মীদের প্রতি দায়িত্ববোধের প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘যারা কর্মীদের ভুলে যায়, তারা রাজনৈতিক নেতা নন, তারা অসৎ নেতা। বৃহস্পতিবার দুপুরে শহরের চাষাঢ়া বালুর মাঠে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের প্রয়াত সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ারের কুলখানি উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন । আন্দোলনের স্মৃতিচারণ করে শামীম ওসমান বলেন, ‘একটা সময় ছিল যখন কথায় কথায় আমাদের ওপর হামলা করা হতো। কথায় কাথায় আমাদের মারা হতো। সেই সময় আমরা ক’জন এসব হামলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। আমরা কয়েকজন মিলে জিয়াউর রহমানের গাড়িও আটকে দিয়েছিলাম। একটা সময় ছিল যখন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য মামলার আসামি হতাম।’ এ প্রসঙ্গে শামীম ওসমান আরো বলেন, ‘বিএনপির অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা মিছিল করলে ওসিকে আমাদের আটক করতে নির্দেশ দেয়া হতো। তবুও আমরা লাল, মাকসুদ, সারোয়াররা রাজপথ ছেড়ে যাইনি। আমি খুব লাকি যে আমার জীবনে আমি কর্মী সৃষ্টি করেছি খুব কম, ভাই সৃষ্টি করেছি বেশি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী