বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রী উত্যক্তের জেরে পরীক্ষার হলে ছাত্রলীগের হামলা

এক ছাত্রীকে উত্যক্তের জের ধরে রাজধানীর তিতুমীর কলেজে একটি পরীক্ষার হলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে কলেজের বাংলা বিভাগে টেস্ট পরীক্ষা চলাকালে বিভাগের ৩০৫ নম্বর কক্ষে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জাহিদুল ইসলাম, আল-আমিন, জুয়েল রানাসহ বাংলা বিভাগের চতুর্থ বর্ষের অন্তত ৫ জন ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে জাহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিক্যাল কজেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বুধবার সকালে পরীক্ষার হলে এসে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নজরুল ও দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কামরুল বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্যোক্ত করে। দ্বিতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা এক সঙ্গে হওয়ার কারণে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্ররা তাদের বের করে দেয়। পরে বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে নজরুল ও কামরুল এসে দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর নম্বর চায়। এসময় ওই ছাত্রীর পাশে বসা বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম তাদের বলে, এখন পরীক্ষা চলে তোমরা পরে এসো। এখন যাও। এসময় নজরুল ও কামরুলের সঙ্গে ১০/১২ জন গালি দিতে দিতে পরীক্ষা হলে ঢুকে পড়ে। পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত শিক্ষিকা আফরোজা খাতুনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ভেতরে গিয়ে পিটিয়ে আহত করে জাহিদুল, আল-আমিন, জুয়েলসহ আরও অনেককে। এসময় বিভাগীয় চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকরা এগিয়ে আসলে তারা হামলাকারিরা কেটে পড়ে। পরে নিচে গিয়ে আবারও জড়ো হয় তারা। পরীক্ষা শেষে দ্বিতীয় দফায় হামলা করে। খোজ নিয়ে জানা যায়, নজরুল ও কামরুল কলেজের আক্কাসুর রহমান আখি ছাত্রাবাসের আবাসিক ছাত্র। তারা ছাত্রলীগের গোপালগঞ্জ গ্রুপের ছাত্র বলে পরিচিত। যোগাযোগ করা হলে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. সেলিম উদ্দিন আকন্দ জানান, প্রথমে যখন ঘটনা ঘটে। তখন আমি এগিয়ে আসলে সবাই বলে কিছু না। নিজেরা নিজেদের মধ্যে একটু ঝগড়া হয়েছে। পরে নিচে হামলা হলে কলেজের প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিয়েছেন। পরে পুলিশ এসেছে। ক্যাম্পাসে এখনও পুলিশ মোতায়েন রয়েছে। তিনি বলেন, এবিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।-কালের কণ্ঠ

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত