‘মেডিক্যালের প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি’
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী জানান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে (পরিকল্পনা) আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি কাফরুল থানা থেকে আলামত হিসেবে জব্দকৃত ৩৬ সেট প্রশ্নপত্রের সঙ্গে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস/বিডিএস ভর্র্তি পরীক্ষার মূল প্রশ্নপত্রের কোনো মিল খুঁজে পায়নি।
তিনি আরো বলেন, এছাড়া বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত অভিযোগও পরীক্ষা-নিরীক্ষা করে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













