‘জামায়াত-শিবির যেখানে, লড়াই হবে সেখানে’


প্রকাশক ফয়সল আরেফিন দীপনের হত্যাকারী ও প্রকাশক আহমেদুর রশীদ টুটল, ব্লগার রনদীপম বসু ও লেখক তারেক রহিমের হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তার, বিচার ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার দাবিতে আলোক মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
সোমবার সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মোমবাতি জ্বেলে মিছিল করেন মঞ্চের কর্মী-সংগঠকেরা। শহীদ মিনারে আলো রেখে শাহবাগে ফিরে আসেন তাঁরা। মিছিলে স্লোগান ওঠে ‘সন্ত্রাসীরা যেখানে, লড়াই হবে সেখানে’, ‘জামায়াত-শিবির যেখানে, লড়াই হবে সেখানে’, ‘দীপন ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘জনতার সংগ্রাম, চলছে চলবে’।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের সঙ্গে কোনো আপস নেই। এ লড়াইয়ে কারও সঙ্গে কারও বিভেদ থাকা উচিত নয়। ঐক্যবদ্ধভাবে এ অপশক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই চালিয়ে যেতে হবে। দেশব্যাপী চলমান এই আক্রমণ মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যেকের বিরুদ্ধে, কোনো মুষ্টিমেয় মানুষ বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়।
ইমরান এইচ সরকার বলেন, মানুষ এমন একটা নিরাপদ রাষ্ট্র চায়, যেখানে তাঁরা স্বাধীনভাবে চলাচল করতে পারবে, নিজের মত প্রকাশ করতে পারবে। কিন্তু একটি অশুভশক্তি এ দেশকে অনিরাপদ হিসেবে প্রমাণ করতে লেখক-ব্লগার-প্রকাশকদের হত্যা করছে। পুলিশ হত্যা করছে। ভিন্ন ধর্মের মানুষের ওপর আক্রমণ করছে। যারাই তাদের সঙ্গে দ্বিমত পোষণ করছে, তাদের ওপর আক্রমণ চালাচ্ছে। তিনি বলেন, ‘আমরা এই রাষ্ট্রকে একটি বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের সংগ্রাম কোনো ধর্ম কিংবা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমাদের সংগ্রাম মানুষের জন্য একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য।
এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, উদীচীর সহসাধারণ সম্পাদক সংগীতা ইমাম, প্রকাশক রবিন আহসান, ভাস্কর রাশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী একই দাবিতে আগামী শুক্রবার বিকেল চারটায় শাহবাগে গণসমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













