সৌদিতে নির্যাতিত গৃহকর্মী ফাতেমা ঢামেকে ভর্তি
সুখের আশায় গৃহকর্মীর চাকরি নিয়ে সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন গৃহবধূ ফাতিমা আক্তার (২২)। তাকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তার স্বামীর নাম নিজাম উদ্দিন। তিনি কাতার প্রবাসি বলে জানা গেছে। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বরিসারবো গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।
ফাতেমা আক্তারের বাবা তাজুল ইসলাম বলেন, গত মার্চ মাসে স্থানীয় শহিদ দালাল সৌদি আরবে গৃহকর্মীর কাজের জন্য পাঠায়। সেখানে তাকে ২০ হাজার টাকা বেতন দেওয়া কথা ছিল।
কিন্তু গৃহকর্মীর কাজ দেওয়া হলেও তার বেতন দেওয়া হয় ১৩ হাজার টাকা। তার পর সেখানে যাওয়ার পর থেকেই তার উপর অমানুসিক নির্যাতন চালানো হয়। আগুনের ছ্যাকাসহ ভিবিন্নভাবে নির্যাতন করে। একপর্যায়ে গত ৩ মাসের টাকা দিয়ে তিনি গত শনিবার বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
এরপর তার বাসার বাড়িতে চলে যান। সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আজ সোমবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তার বাবা তাজুল ইসলাম দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













