রায় কার্যকরের অপেক্ষায় গণজাগরণ মঞ্চ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজের পর তাদের ফাঁসি কার্যকরের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ। রায় কার্যকর না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলতে থাকবে বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
বৃহস্পতিবার তিনি বলেন, যেহেতু পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে, সুতরাং ফাঁসি কার্যকর করতে আর তেমন কোনো বাধা নেই। আশা করা যায়, রাষ্ট্র সব বাধা অতিক্রম করে এ রায় কার্যকর করবে।
তিনি আরো বলেন, রায় কার্যকরের আগ পর্যন্ত গণজাগরণ মঞ্চ শাহবাগে অবস্থান করবে। যদি কোনো কারণে আজ রায় কার্যকর না হয়, তাহলে রায় কার্যকর না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আশা করি, রাষ্ট্র ১৬ কোটি মানুষের দাবি পূরণ করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













