কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার
ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় জুমার নামাজের সময় থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাগারের সামনের সড়কের যানচলাচলও বন্ধ করে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সরেজমিনে দেখা যায়, শুক্রবার জুমার নামাজের সময় থেকে লালবাগ চৌরাস্তা মোড়-বংশাল সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। চানখারপুল মোড় থেকে নাজিম উদ্দিন সড়কেও রিকশা ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া সন্দেহভাজন পথচারীদের দেহ ও ব্যাগও তল্লাশি করছে পুলিশ। অতিরিক্ত র্যাব ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও বাড়ানো হয়েছে।
হঠাৎ করে নিরাপত্তা বাড়ানো প্রসঙ্গে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার ফয়েজ আহমদ বলেন, ‘যানচলাচল বন্ধ করা হয়নি। তবে আপনাদের (সাংবাদিকদের) সংবাদ সংগ্রহের সুবিধার্থে রাস্তা ডাইভারশন করা হয়েছে। এখান দিয়ে যানবাহন চলাচল করলে তো রাস্তা বন্ধ হয়ে যায়।’
তিনি নিরাপত্তা বাড়ানোর প্রসঙ্গে আরও বলেন, ‘কেউ যাতে কোনো ধরনের অরাজকতা করতে না পারে সেজন্য বাড়তি নিরাপত্তা ও সতর্কতা বাড়ানো হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













