‘কলঙ্কিত সংসদের মাধ্যমে দেশ চলছে’
কলংকিত সংসদের মাধ্যমে দেশ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে (অব:) মাহবুবুর রহমান। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘মাওলানা ভাসানী ও আজকের রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল এ আলোচনা সভার আয়োজন করে।
লে.জে (অব:) মাহবুবুর রহমান বলেন, বর্তমানে কলংকিত সংসদের মাধ্যমে দেশ চলছে। কলংকিত সংসদের মাধ্যমে দেশ চলছে বলেই দেশে গণতন্ত্র নেই। আর গণতন্ত্র নেই বলেই জাতীয় নিরাপত্তা আজকে চরম হুমকির মূখে।
সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপি গঠন সম্পর্কে তিনি বলেন, বিতর্কিত ও কলংকিত ব্যক্তিদের নিয়ে নাজমুল হুদা তৃণমূল বিএনপি গঠন করেছে। যারা নাজমুল হুদার তৃণমূল বিএনপির সাথে সম্পৃক্ত তারা অতীতের বিতর্কিত ও কলংকিত ব্যক্তি বলেও দাবি করেছেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে প্রেসক্লাবে অপর এক আলোচনা সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে জাতীয় ঐক্যের মাধ্যমে তা রুখে দেয়া হবে।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড.আহমেদ আজম খান, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মো্য়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













