‘মিনা দুর্ঘটনায় কোন ক্ষতি পূরণ দেয়নি সরকার’
ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানিয়েছেন,পবিত্র হজে ক্রেন ও মিনা দুর্ঘটনায় হতাহতদের ক্ষতি পূরনে বাংলাদেশ সরকার এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। এবছর হজের সময় ক্রেন ও মিনা দুর্ঘটনায় মোট ১৪৫ জন বাংলাদেশি হাজী মারা গেছেন।
সোমবার জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি জানান, এবারের হজ মৌসুমে সৌদি আরবে মৃত্যুবরণকারী বাংলাদেশী কোন হজ যাত্রীর লাশই দেশে আসেনি।
সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছের (কক্সবাজার-১) এক প্রশ্নের জবাবে ধর্ম বিষয়ক মন্ত্রী বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিশু ও গণশিক্ষা কর্মসূচী চালুর পর হতে এ পর্যন্ত মোট ১ কোটি ৩৩ লাখ ২ হাজার ১৫০জনকে ধর্মীয় মূল্য বোধের ভিত্তিতে শিক্ষা প্রদান করা হয়েছে।
মতিউর রহমান বলে, যেসকল হাজী মারা গেছেন তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ রাখছি । কিছু দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিব।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













