শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাকার ফাঁসি বন্ধে হাসিনাকে চিঠি দিয়েছিলেন ইমরান!

সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড মওকুফ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রধান ইমরান খান।

মঙ্গলবার দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার শেখ হাসিনার কাছে ওই চিঠিটি পাঠান ইমরান খান। চিঠিতে পিটিআই প্রধান ইমরান খান লিখেছিলেন, ‘যদি এই মৃত্যুদণ্ড স্থগিত করা হয় তবে তা শুধু আমাদের এই অঞ্চলই নয় বিশ্বব্যাপী শান্তি ও বিচার প্রতিষ্ঠায় বৃহত্তর ভূমিকা রাখবে।’

ইমরান খান জানান, একাত্তরে সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন সে প্রমাণ তার কাছে আছে।

প্রসঙ্গত, গত শনিবার মধ্যরাতে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের পর পাকিস্তান সরকারের পক্ষ থেকে কড়া সমালোচনা করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এছাড়া পাকিস্তান জামায়াতে ইসলামীও বিভিন্ন কর্মসূচি পালন করে। পাকিস্তানের এই প্রতিক্রিয়া ক্ষুব্ধ হয় বাংলাদেশ সরকার। পাকিস্তান হাই কমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভবিষ্যতে দেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক না গলাতে পাকিস্তানকে সাবধান করে দিয়েছে বাংলাদেশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি