রাতে ২০ দলের বৈঠক
আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিতে ২০ দলের নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার রাতে বৈঠকে বসবেন তিনি।
গতকাল রাতে পৌরসভা নির্বাচন ও দলের পুনর্গঠনসহ বিভিন্ন বিষয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন।
বৈঠকে পৌর নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে দলের অধিকাংশ নেন তাদের মতামত তুলে ধরলেও বিএনপি চেয়ারপারসন বিষয়টি ঝুলিয়ে রাখেন বলে বৈঠকে উপস্থিত দলটির এক শীর্ষ নেতা জানান।
তিনি বলেন, ২০ দলের বৈঠকে আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের জানান, বৈঠকে পৌর নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে খোলামেলা আলোচনা হয়েছে। নেতারা নির্বাচনে যাওয়ার পক্ষে বিপক্ষে কথা বলেছেন। চেয়ারপরসন তাদের বক্তব্য পর্যালোচনা করে খুব শিগগির তার সিদ্ধান্ত জানাবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













